এক শিক্ষিকার বিরুদ্ধে ৩৬টি যৌন অপরাধের অভিযোগ


কানাডার এক শিক্ষিকার বিরুদ্ধে ৩৬টি যৌন অপরাধের অভিযোগ দায়ের হয়েছে। সেদেশের পুলিশের বক্তব্য যৌন অপরাধগুলির শিকার মূলত নাবালকরাই।
কানাডার অন্টারিওতে এক মহিলা শিক্ষিকার বিরুদ্ধে একাধিক যৌন অপরাধের অভিযোগ উঠেছে। সেখানকার পুলিশের বক্তব্য একটি-দু’টি নয়, ৩৬টি যৌন অপরাধে অভিযুক্ত জ্যাকলিন জোন্স।
শুক্রবার তাঁকে কানাডার একটি আদালতে তোলা হলে ১ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে জামিন দেওয়া হয় যদিও তাঁর উপর কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছে আদালত। জ্যাকলিনের বিরুদ্ধে মূল অভিযোগটি হল শিশু পর্নোগ্রাফির। বহু শিশুকে তিনি নীল ছবিতে অভিনয় করতে বাধ্য করেছেন বলে অভিযোগ।
শুধুমাত্র তাই নয়, শিশুদের উপর যৌন নিগ্রহও করতেন বলে শোনা গিয়েছে। ফরাসী সাহিত্যের শিক্ষিকা ক্যাথলিন ১৬ বছরের কম বয়সী ছেলেদের শারীরিক কৌতূহলকে অস্ত্র করে তাদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন। তাছাড়া বিভিন্ন সময়ে তিনি নাবালকদের নীল ছবি দেখাতেন বলেও অভিযোগ।
জ্যাকলিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা হতে থাকলে স্থানীয় পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে গত সপ্তাহ থেকে। অভিযোগের সপক্ষে বেশ কিছু তথ্যপ্রমাণও হাতে এসেছে পুলিশের। আপাতত আদালতের রায়ে জামিন পেলেও পুলিশের কড়া নজরদারিতে থাকতে হবে আপাতত জ্যাকলিনকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













