শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এখন কেমন আছেন অভিনেতা মুশফিক আর ফারহান

ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো বলে জানিয়েছেন তৌফিকুল ইসলাম। তিনি আরও জানান, অভিনেতা হাসপাতালের এইচডিইউতে ভর্তি আছেন। পরিস্থিতি বুঝে তাকে শিগগিরই কেবিনে স্থানান্তর করা হবে।

নির্মাতা তৌফিকুল বলেন, ‘‘অভিনেতা ফারহানের প্রেশার এখনো কমছে-বাড়ছে। স্থির হচ্ছে না। যে কারণে এখনো এইচডিইউতে ভর্তি রয়েছেন তিনি। আপাতত শঙ্কামুক্ত। এখন খেতে পারছেন, কথাও বলছেন। প্রেশারের সমস্যার সমাধান হলেই কেবিনে নিয়ে যাওয়া হবে।’’

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে তাকে রাতেই ঢাকার একটি বেসরকারি হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয়। সেই সময় অভিনেতা প্রেশার নিচে নেমে এসেছিল।

ছোট পর্দার এই অভিনেতার কো-অভিনেতা জয়নাল জ্যাক দুপুরে বলেন, ‘‘গতকাল রাতেও সুস্থ ছিলেন ফারহান। বাসায় বোনের সঙ্গে কথা বলছিলেন আর পরিচালক রুবেল আনুশের নাটকের শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যত দূর শুনেছি, কথা বলতে বলতেই হঠাৎ বেহুঁশ হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতেই তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। রাতে ধারণা করা হচ্ছিল, শরীরের তাপমাত্রা কমে যাওয়ার কারণেই এই অসুস্থতা দেখা দিতে পারে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ