এখন থেকে ৩-৫ দিনে পাসপোর্ট পাবেন প্রবাসীরা
বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা এখন থেকে দ্রুত পাসপোর্ট হাতে পাবেন। নতুন ব্যবস্থাপনায় এ দেশ থেকে পাসপোর্ট পাঠানোর পর বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাতে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে। আজ রবিবার পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান এ খবর জানান।
মাসুদ রেজওয়ান বলেন, প্রবাসে থাকা বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেলে তাঁদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হয়। দূতাবাস তথ্য সংগ্রহ করে বাংলাদেশের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে পাঠালে অধিদপ্তর থেকে পাসপোর্ট পাঠানো হয়।
তিনি আরো বলেন, আগে কূটনৈতিক ব্যাগে পাসপোর্ট পাঠানো হতো। এতে করে কখনো কখনো পাসপোর্ট হাতে পেতে দুই থেকে আড়াই মাস সময় লেগে যেত। সম্প্রতি সরকার ফেডারেল এক্সপ্রেসকে পাসপোর্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে। সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ফেডারেল এক্সপ্রেস কাজটি পায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













