শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এখন মাটিতে, ফ্লোরের মধ্যে শুই : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এখন মাটিতে, ফ্লোরের মধ্যে শুই। খাটটাট তৈরি হলে আশা করি খাটের মধ্যে শোয়ার একটু সুযোগ পাব।

আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, বাড়ি দখল বড় নয়, কিন্তু যে আমার সারা জীবনের সংগ্রহ…এই যেভাবে তারা করেছেন, অনেক কিছু হারিয়ে গেছে। আমার এক হাজার বছর পুরোনো একটি মাটির বাটি (ইজিপশান) খুঁজে পাচ্ছি না। সেই ধরনের অনেক ব্যক্তিগত যে সংগ্রহ, ছোটখাটো সুভ্যিনর যেগুলো মানুষ স্মরণ করে। তারপর আমার দুই পুত্রসন্তান তারা এই পৃথিবীতে নেই। কিন্তু তাদের অনেক স্মৃতি এই বাড়ির সঙ্গে, সেগুলো ধ্বংস করার, নষ্ট করার অধিকার তাদের কে দিয়েছে?

তিনি বলেন, বিরোধী দল করি বলেই আজকে এ অবস্থায় এই মামলা সাত বছর বিলম্ব হয়েছে। সাত মাস বিলম্ব হলেও বলে বার্ড। এখানে সাত বছর পর করলেন দলিলগুলো এনে, আর এখন ৩৪ বছর পরে বলছেন যে এই বাড়ির মালিক সরকার। অধস্তন আদালতে বললেন না, হাইকোর্টে বললেন না। হাইকোর্টের রায় তো আমার ভাইয়ের পক্ষে গিয়েছে, সেগুলো বলবেন না।

বর্তমানে কোথায় থাকছেন এমন প্রশ্নে মওদুদ আহমদ বলেন, আমাদের একটা ফ্ল্যাট আছে। খাটটাট সবকিছু ভেঙে ফেলেছে ওরা। সেগুলো আজকে থেকে শংকর বলে আমার পুরোনো একজন কাঠের মিস্ত্রি আছে, সে আজকে কাজ শুরু করেছে, সেগুলো জোড়া লাগবে। এখন মাটিতে, ফ্লোরের মধ্যে শুই। কিন্তু খাটটাট তৈরি হলে আশা করি খাটের মধ্যে শোয়ার একটু সুযোগ পাব।

বিএনপি নেতা মওদুদ আহমদ আরও বলেন, কিন্তু আজকে বলেন সরকারের বাড়ি—যেটি সুপ্রিম কোর্ট এই রায়ের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন। আমাদের মুশকিল হলো আমরা কেউ রায় না পড়ে রায়ের ওপর মন্তব্য করি। যতজন আজকে আওয়ামী লীগের নেতারা যাঁরাই বক্তব্য রেখেছেন, আমি একেবারে শিউর, তারা রায়টা একেবারে পড়েন নাই। রায়টা পড়লে তাঁরা দেখতে পারতেন এ ধরনের কোনো নির্দেশনা নাই। এই রায়তে বলেন নাই যে আমাকে বেরিয়ে যেতে হবে। রায়ে সরকার বা কাউকে অথোরাইজ করে নাই অত দিনের মধ্যে দখল নেওয়ার জন্য, আপনি উনাকে (মওদুদ) বের করে দিন। এটা একটা সত্যিকার অর্থে মানবাধিকারের লঙ্ঘন। জোর করে গায়ের জোরে বেআইনিভাবে অন্যায়ভাবে একেবারে চর দখলের মতো আমার বাড়িটা তারা দখল করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী