এখন যেভাবে সময় কাটাচ্ছেন হিলারি


ভোট গ্রহণ শেষে এখন ফলাফল ঘোষণা চলছে। ভোটের রাত থেকে স্বাভাবিকভাবেই বেশ উদ্বেগে কাটছে দুই প্রার্থীর। এখন হিলারির সময় কেমন যাচ্ছে তা নিয়ে লিখেছে এবিসি নিউজ। তারা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হিলারি ক্লিনটন ম্যানহাটনের পেনিনসুলা হোটেলে উপস্থিত হন। সেখানেই বসেই তিনি দেখছেন ভোটের ফলাফল। সঙ্গে আছেন তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসিয়া, মেয়ের স্বামী মার্ক, নাতি-নাতনি চার্লট ও আইদান।
তার সঙ্গে আরও আছেন, জেনিফার পালমিয়েরি, হুমা আবেদী, নিক মেরিল, ফিলিপ রেইনস। ডেমোক্রেট এ প্রার্থী তার বক্তব্য তৈরি নিয়েও ব্যস্ত সময় পার করছেন। তিনি দুটি বক্তৃতা তৈরি করছেন। একটা তিনি হারলে দেবেন, অন্যটি জিতলে। তবে ইলেক্টরাল ভোট বলছে, হিলারির জেতার সম্ভাবনা খুব ক্ষীণ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













