বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এখন শান্তিতে মরতে পারব : মমতা

যে সিঙ্গুর বিক্ষোভের দাবানলে পুড়ে ছারখার হয় পশ্চিমবঙ্গের বাম রাজনীতি, সিঙ্গুরের সিঁড়ি বেয়ে ক্ষমতায় আসেন মমতা ব্যানার্জি, সেই সিঙ্গুর ইস্যুতে শেষ হাসিও হাসলেন তিনি।

সিঙ্গুরে কৃষকের ক্ষতি করে টাটা কোম্পানির ন্যানো গাড়ি তৈরির জন্য তৎকালীন বুদ্ধদেব সরকার জমি অধিগ্রহণ করে। এর বিরুদ্ধে ‘বজ্রপাত আন্দোলন’ গড়ে তোলেন মমতা। তখন তিনি রাজ্যের বিধানসভায় বিরোধীনেতা ছিলেন। এ নিয়ে বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। বহুবার রাস্তায় পুলিশের হাতে হেনস্তা হতে হয়েছে।

সিঙ্গুরে সরকারের মাধ্যমে টাটা কোম্পানির জন্য জমি অধিগ্রহণ শুরু হয় প্রায় ১০ বছর আগে। এক দশক পর বুধবার ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন জমি অধিগ্রহণের বিরুদ্ধে। ফলে মমতার রাজনীতির এক অধ্যায়ের পূর্ণতা এলো বলে অনেকে মনে করছেন।

সিঙ্গুরে জমি অধিগ্রহণ ‘অবৈধ’ দাবি করে আদালতের শরণাপন্ন হন মমতা ও ভুক্তভোগী মানুষ। রায় তাদের পক্ষেই হয়। কিন্তু সরকার বাদী হয়ে কলকাতা হাইকোর্টে আপিল করেন। সেখানেও নিষ্পত্তি হয়নি। মামলা শেষ পর্যন্ত গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায়ে জয়ী হয়েছেন মমতা-ই।

রায়ের পর মমতা বলেন, আবাদি জমি নষ্ট করে, কৃষকদের মেরে সরকার টাটা গ্রুপকে জমি অধিগ্রহণ করে দিচ্ছিল। কিন্তু আমি এর বিরোধিতা করি। তাই বলে পশ্চিমবঙ্গ সরকার এখন শিল্পবিরুদ্ধ নয়।

তিনি আরো বলেন, ‘এই রায়ের জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমি সিঙ্গুরের মানুষের হয়ে অপেক্ষা করেছি। এখন পেয়েছি। আমি এখন শান্তিতে মরতে পারি।’

২০০৬ সালে বুদ্ধদেবের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সরকারি হস্তক্ষেপে টাটা গ্রুপকে ১ হাজার একর জমি অধিগ্রহণ করে দেওয়া উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মমতার তুমুল বিক্ষোভের মুখে তা বাধাগ্রস্ত হয়। ইস্যুটি আদালতে গড়ায় এবং সেখান থেকে শেষ পর্যন্ত নিষ্পত্তি হলো সুপ্রিম কোর্টে।

আগামী ১০ সপ্তাহের মধ্যে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তাদেরকে তা বুঝেিয় দিতে আদালত নির্দেশ দিয়েছেন। আর যারা জমিবাবদ অগ্রিম টাকা নিয়েছেন, তারাও জমির টাকা ফেরত দেবেন না। কারণ টাকা নেওয়ার ১০ বছর অতিবাহিত হয়ে গেছে। আদালতের ভাষ্য, যে ১০ বছর কৃষক জমিতে যেতে পারেননি, ক্ষতিপূরণ হিসেবে ওই ১০ বছরের সমান অর্থ দিতে হবে। যা আগেই মীমাংস করা হয়ে গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি