বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘এখন সংসদ চালায় মাদক ব্যবসায়ীরা’

আইনজ্ঞরা সংসদ চালায় না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এখন সংসদ চালায়মাদক ব্যবসায়ীরা। সুশাসন আজ গুলিবিদ্ধ। ৫৪ ধারা উঠে গেছে কিন্তু তার পরিবর্তে বন্দুকযুদ্ধ শুরু হয়েছে।

সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, রিমান্ডে থাকা আসামি বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। দেশে কোনো আইনের শাসন চলছে না। আর এ কারণেই বন্দুকযুদ্ধের নামে একের পর এক মায়ের বুক খালি হচ্ছে।

প্রতিনিয়ত মানুষ হত্যা, গুপ্তহত্যা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এমন নির্যাতন, নিষ্ঠুরতা আগে কখনও দেখা যায়নি। সর্বত্রই ভয় আর আতঙ্ক। জীবনের কোনোই নিশ্চয়তা নেই।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় আইনজীবী ফেডারেশনের আহ্বায়ক শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম
সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী