‘এটা অন্য রকম ঘটনা, ঘাতকদের ধরে ফেলবো’
রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুজনকে কুপিয়ে হত্যার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমরা কিছু আলামত পেয়েছি, আসামিদের ধরে ফেলতে পারব। এটা অন্য রকম একটি ঘটনা।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে নানাভাবে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আজ জাতীয় সংসদে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলেছিলেন, চাপাতির কোপে নিহত মুক্তমনা, ব্লগার, লেখক, প্রকাশক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সবার হত্যাকারীকে পুলিশ শনাক্ত ও গ্রেপ্তার করেছে। পৃথিবীর অনেক আধুনিক দেশের চেয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













