এত ঘৃণ্য ছিল হিটলারের যৌনজীবন?


প্রথমে অণ্ডকোষ-বিতর্ক। তার পরে ক্ষুদ্র যৌনাঙ্গ সংক্রান্ত দাবি। এইবারে উঠে এল হিটলারের যৌনজীবন সংক্রান্ত আরও একটি তথ্য। যার সত্যতা যাচাই করা এখনও শুরু হয়নি। কিন্তু নিঃসন্দেহে গা ঘিনঘিনে ব্যাপার।
মার্কিন গোয়েন্দা দফতরের যে উইং, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তথ্যের তল্লাশি চালাচ্ছে, তারাই এই নতুন দাবি সামনে এনেছে। নাৎজি নেতার ‘‘ফেটিশ’’-এর প্রতি প্রবল আকর্ষণ ছিল বলে গোয়েন্দাদের রিপোর্টে দাবি করা হয়েছে। বিশেষ করে মল-সংক্রান্ত যৌনতায় তাঁর উৎসাহ ছিল প্রবল। মহিলাদের দিয়ে তিনি এই ঘৃণ্য কাজ করাতেন বলে দাবি করা হয়েছে।
ওয়াল্টার সি ল্যাঙ্গারের লেখা গোয়েন্দা তথ্যে (যা পরে ‘‘আ সাইকোলজিক্যাল অ্যানালিসিস অফ অ্যাডলফ হিটলার, হিজ লাইফ অ্যান্ড লেজেন্ড’’ নামক বই হিসেবে প্রকাশিত হয়) এই দাবি করা হয়েছে। বলা হয়েছে, হিটলার ছিলেন ‘কপ্রোফিলিয়্যাক’। অর্থাৎ, যে ব্যক্তি মলের মধ্যেও কামের রসদ খুঁজে পান।
ল্যাঙ্গারের মতে, ‘‘একজন মানুষ কতটা নীচে নামতে পারেন, তা এই ধরনের ব্যবহারগুলিই বুঝিয়ে দেয়।’’ কীভাবে হিটলার এই কাজ করতেন? দাবি করা হয়েছে, এক মহিলার নীচে শুয়ে পড়তেন হিটলার। তার পরে ওই মহিলাকে বলতেন তাঁর শরীরে মলত্যাগ করতে।
শুধু এটিই নয়, হিটলারের বিকৃত যৌনতা নিয়েও নানা তথ্য তুলে ধরা হয়েছে গোয়েন্দা রিপোর্টে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













