শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এদেশে ‘আওয়ামী লীগ’ নামে কোন রাজনৈতিক দলের আর প্রয়োজন নেই: মির্জা ফখরুল

সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে পুলিশ দিয়ে মোকাবেলা করছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশে ‘ আওয়ামী লীগ’ নামের কোন রাজনৈতিক দলের আর প্রয়োজন নেই।

বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগরী বিএনপির কর্মিসভায় বিএনপি মহাসচিব বলেন, বিএনপির এমন কোন নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই। সবার বিরুদ্ধে আজ মিথ্যা মামলা দিয়ে বিএনপি ধ্বংস করতে চায়। কিন্তু তারা তা পারবে না।

পুলিশি সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই মন্তব্য করে ফখরুল বলেন, এই দেশকে বাঁচাতে হলে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে ঢাকা মহানগরী বিএনপির বেশি দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি।

তিনি প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজদ জয়ের বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, এ দেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো বানানো যাবে না। সিঙ্গাপুরে গণতন্ত্র নেই। সিঙ্গাপুর যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। কিন্তু আমরা করেছি। আমরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। আর মালয়েশিয়ায় নিয়ন্ত্রিত গণতন্ত্র। আমরা সেরকম কোন কিছু চাই না। আমরা আমাদের মতো দেশ গড়ে তুলতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, বিচার বিভাগকে নোংরাভবে হস্তক্ষেপ করা হচ্ছে। জাতীয় সংসদকে গৃহপলিত পার্লামেন্ট বানানো হয়েছে। প্রধানমন্ত্রীর এখন স্বৈরাচারি এরশাদের সঙ্গে বেশি সখ্যতা।গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনের কোন বিকল্প নেই মন্তব্য করেন ফখরুল বলেন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আমরা চাই। কিন্তু যে নির্বাচনে একা আপনারা খেলবেন, রেফারিও আপনারা হবেন তা হবে না। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সহায়ক সরকার দিতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

সূএ: চ্যানেল আই

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী