এফবিআইকে চিঠি দেবে বিএনপি


প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান জড়িত কি না এ বিষয়ে জানতে চেয়ে এফবিআইকে চিঠি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দলের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাত সাড়ে ৯টায় বৈঠক শুরু হয়। রাত সোয়া ১১টার দিকে বৈঠক শেষ হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সাংবাদিক শফিক রেহমানকে নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্যের জবাব দেবে বিএনপি। দুই এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানানো হবে। এ ছাড়া শফিক রেহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনী সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। একই সঙ্গে পরিবারের দেখাশোনার ব্যাপারেও আলোচনা হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নেমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শামছুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ। এ ছাড়াও সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













