রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এফবিআইয়ের তদন্তে হিলারি নির্দোষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের বহুল আলোচিত নতুন ইমেইলগুলোর মধ্যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তিনি নির্দোষ।

দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমি এ কথা জানিয়েছেন। জেমস কোমির এক চিঠির বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

নির্বাচনের মাত্র দুদিন আগে এফবিআই পরিচালক এ ঘোষনা দিলেন। এর ফলে হাফ ছেড়ে বেঁচেছে হিলারি শিবির।

মার্কিন কংগ্রেসকে লেখা চিঠিতে কোমি বলেছেন, সংস্থাটি ইমেইল পর্যালোচনা শেষে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পায়নি। চিঠিতে কোমি আরো বলেন, ‘ক্লিনটনের বিষয়ে জুলাইয়ে আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, তার পরিবর্তন হয়নি।’

এর আগে গত জুলাইতে এফবিআই পরিচালক বলেছিলেন, হিলারি ক্লিনটন অসতর্ক ছিলেন। তবে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের ব্যক্তিগত ইমেইলে স্পর্শকাতর জিনিসপত্র রাখার ক্ষেত্রে কোনো অপরাধ করেননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকতে হিলারির ইমেইলের বিষয়ে এফবিআই নতুন করে তদন্ত শুরু করলে এ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়। এফবিআই পরিচালক কোমি বলেছিলেন, নতুন করে পাওয়া ইমেইল বার্তার মধ্যে গোপনীয় কোনো তথ্য আছে কি না, তা তদন্ত করে দেখবেন তারা।

এর ফলে জনমত জরিপে হিলারির চেয়ে পিছিয়ে থাকা রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উজ্জীবিত হয়ে ওঠেন। লড়াইয়ে টিকে থাকার নতুন রসদ হাতে পান তিনি।

এদিকে রোববার এফবিআইয়ের চিঠির পর সন্তোষ প্রকাশ করেছেন হিলারি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিলারির জনসংযোগ পরিচালক জেনিফার পালমিয়েরি সাংবাদিকদের বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে বিষয়টির সুন্দর নিষ্পত্তি হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প