শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এফবিআই পরিচালককে সরিয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকড হওয়ার ঘটনা তদন্তে ভূমিকার কারণে কোমিকে বরখাস্ত করা হয়েছে।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এফবিআইয়ের পরিচালকের পদ থেকে জেমস কোমিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে ডেমোক্র্যাটরা কোমিকে সরিয়ে দেওয়ার পেছনে যড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাঁদের দাবি, নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণায় রাশিয়ার যোগসাজশের অভিযোগ তদন্ত করছিল এফবিআই। এ কারণেই কোমিকে বরখাস্ত করা হয়েছে।

কিন্তু গত সপ্তাহে কংগ্রেসে হিলারি ক্লিনটনের ই-মেইলের বিষয়ে ভুল তথ্য দিয়েছেন কোমি—এমন অভিযোগ ওঠে। এরপরই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে।

বরখাস্তের বিষয়ে কোমিকে দেওয়া চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের সঙ্গে একমত হয়েছেন। সেই সুপারিশ হলো, ‘আপনি (কোমি) আর পরিচালক হিসেবে এফবিআইকে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার যোগ্য নন।’

কোমি যখন বরখাস্তের বিষয়টি জানতে পারেন, তখন তিনি লস অ্যাঞ্জেলেসে সহকর্মীদের এক সভায় বক্তব্য দিচ্ছিলেন।

এফবিআইয়ের পরিচালকের পদের মেয়াদ থাকে ১০ বছর। ৫৬ বছর বয়সী কোমি চার বছর দায়িত্ব পালনের পর বরখাস্ত হলেন। পরবর্তী দায়িত্ব কে পাচ্ছেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি হোয়াইট হাউস।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প