এবারের বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করছেনা আওয়ামী লীগ
এবারের পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, জনগণের যাতে ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য শোভাযাত্রা বাতিল করা হয়েছে। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে শোভাযাত্রা না করার এই সিদ্ধান্ত হয়। বুধবার দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবছর পহেলা বৈশাখে পুরান ঢাকা থেকে শোভাযাত্রার আয়োজন করা হচ্ছিল এতদিন, যেখানে দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নিতেন।
চারুপীঠ নামের একটি সংগঠন ১৯৮৫ সালে যশোরে প্রথমবারের মতো নববর্ষের উৎসবে পাপেট ও মুখোশ নিয়ে বাদ্যা বাজিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। এরপর ১৯৮৯ সাল থেকে ঢাকা চারুকলার শিক্ষার্থীরা পহেলা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













