এবার আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্য রক


ডোয়াইন জনসন। রেসলিংয়ে তারকা খ্যাতি পাওয়া ডোয়াইন দ্য রক নামেই বেশি পরিচিত। সফল ক্যারিয়ার শেষে এবার রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়তে চান এই তারকা।
এ প্রসঙ্গে রক বলেন, ‘আমার দেশকে ভালোবাসি। আমি দেশপ্রেমিক মানুষ। আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। ভালো নেতৃত্ব ও সম্মানজনক নেতৃত্ব প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘নিজেকে যদি আমাদের জন্য কার্যকরী নেতা হতে পারবো বলে মনে হয় এবং আশেপাশে সত্যিকার অর্থে উচ্চমানসম্পন্ন নেতারা থাকলে প্রেসিডেন্ট পদে দাঁড়াবো।’
ভবিষ্যতে কোনো একদিন হোয়াইট হাউসকে চালানোর জন্যই রাজনীতিতে সরব হতে চান তিনি। ভক্তদেরও চাওয়া তিনি হোয়াইট হাউসের কান্ডারি হবেন। অবশ্য এবার নতুন নয়, এর আগেও রাজনীতিতে রকের নাম নিয়ে আলোচনা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













