বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার ইন্দোনেশিয়ায় মালবাহী বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় সোমবার চার ক্রুসহ এক মালবাহী বিমান নিখোঁজ হয়েছে।

পরিবহণ মন্ত্রণালয় জানায়, বিমানটি সোমবার স্থানীয় সময় ৭ টা ৫৭ মিনিটে প্রত্যন্ত পাপুয়া প্রদেশের তিমিকা নগরী থেকে লাগায় যাচ্ছিল। তিমিকা থেকে লাগা যেতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন এ বিমান লজিস্টিক ও ট্রান্সপোর্ট কোম্পানি আলফা ট্রান্স পরিচালনা করে।

কারিবৌ বিমানটি স্থানীয় সময় ৮ টা ২৩ মিনিটে লাগাতে অবতরণের জন্য নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে। তবে বিমানটি আর অবতরণ করেনি এবং বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি পর্বতের মধ্য দিয়ে যাওয়ার সময় বিমান থেকে একটি জরুরী বার্তা পাঠানো হয়।

পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান স্থানীয় সরকারের উদ্ধৃতি দিয়ে বলেন, পানকেক জেলা প্রশাসনের মালামাল পরিবহণের কাজে বিমানটি ব্যবহার করা হচ্ছিল।
তিনি বিমান নিখোঁজের সময় ওই এলাকার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানাননি। স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানের মালামালের ভিতর নির্মাণ সামগ্রীও ছিল।

নিখোঁজ বিমানের অনুসন্ধানে তল্লাশি শুরু হয়েছে। বিমানের সব ক্রু ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি