এবার ‘এই’ বিষয়ে ভারতকে হুশিয়ারি চিনের


দীপাবলির বাজারে চিনা পণ্যের ব্যবসায় কোপ পড়লে, কোনও ছাড় নয়। প্রভাব পড়বে ভারতে বিনিয়োগে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও বাড়বে তিক্ততা। ভারতকে এবার সরাসরি হুঁশিয়ারি বেজিংয়ের। তাদের সাবধানবাণী, এতে চিন নয়, আখেরে ক্ষতি হবে ভারতেরই।
দীপাবলির বাজারে এই সুরই চড়া, দেশজুড়ে। কারণ, বেজিংয়ের পাকিস্তান-প্রীতি। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT-র দাবি, দীপাবলির বাজারে চিনা জিনিসের বিক্রি এবার কমেছে প্রায় তিরিশ শতাংশ।
এতদিন এনিয়ে নীরব থাকলেও, এবার মুখ খুলল চিন। ভারতে চিনা দূতাবাসের পক্ষ থেকে রীতিমতো বিবৃতি জারি করে জানানো হল, ‘চিনের মোট রফতানির মাত্র দু শতাংশই ভারতের খাতে পড়ে। ফলে চিনা পণ্য এদেশে বয়কট হলেও তা বেজিংয়ের বাণিজ্যে বিশেষ প্রভাব ফেলবে না।… কিন্তু ভুগতে হবে ভারতকেই। চিনা সংস্থাগুলির এদেশে বিনিয়োগই হোক বা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, তা খারাপ দিকে যাক এটি নিশ্চয়ই দুদেশের মানুষ চান না…’
উরি হামলার পর চিন খোলাখুলিই পাকিস্তানের পাশে দাঁড়ানোয়, ভারতে চড়ছে ক্ষোভের পারদ। ফেসবুক, টুইটারে চলছে লাগাতার ক্যাম্পেন। স্লোগান উঠছে, চিনা মাল দূর হঠাও।… হোয়াটস অ্যাপেও এধরনেরই মেসেজের ঝড়।
জল যে বেজিং পর্যন্ত গড়িয়েছে, বিঁধছে লোকসানের খোঁচাও , এদিনের বিবৃতি তারই প্রমাণ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













