এবার ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের


এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। ভিডিওবার্তায় সংগঠনটি এ হুমকি দেয়।
ভিডিওবার্তায় বলা হয়, সিরিয়ায় বিমান হামলায় অংশগ্রহণকারী দেশগুলোকে প্যারিসের ভাগ্য বরণ করতে হবে।
ভিডিওতে দেখা যায়, একজন বলছে গত শুক্রবার ফ্রান্সের কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ইসলামিক স্টেটের (আইআস) হাতে একই পরিণাম ভোগ করবে।
তবে ভিডিওটির নির্ভরযোগ্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে সাত জায়গায় হামলায় ১৩২ জন নিহত হন। আহত হন কয়েক শ’। ওই হামলায় দায় স্বীকার করে আইএস।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













