রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার খুলনায় দুই যাজককে হত্যার হুমকি

এবার খুলনায় দুই খ্রিস্টান ধর্মযাজককে জেএমবি পরিচয়ে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে তাদের এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাংলাদেশ ইন্টারচার্চ প্যাস্টরস অ্যান্ড লিডারস ফেলোশিপ খুলনা শাখার প্রচার সম্পাদক সুভাষ চক্রবর্তী জানান, শুক্রবার দুপুর ১টা ১১ মিনিটে একটি মোবাইল ফোন থেকে সুমন নামের এক ব্যক্তি নিজেকে জেএমবির কমান্ডার পরিচয়ে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ও চার্চ অব গর্ডের বাংলাদেশ প্রধান রেভারেন্ড টমাস জয় সরকার এবং খুলনা বিভাগীয় ক্যাথলিক চার্চের প্রধান বিশপ রমেন বৈরাগীকে জীবননাশের হুমকি দেয়।

এ ঘটনায় বিকেলে যাজক টমাস জয় সরকার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

রেভারেন্ড টমাস জয় সরকার হুমকির সত্যতা স্বীকার করে বলেন, তাকে ফোন করে বলা হয়, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতিতে আপনি বাইবেল পাঠ করেছেন, ৭২ ঘণ্টার মধ্যে আপনার পদ-পদবি ছাড়বেন, তা নাহলে আপনাদের দুজনকে বাঁচিয়ে রাখতে পারবো না’।

তিনি জানান, এ ঘটনায় তিনিসহ অন্য যাজকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে