এবার গরুর মাংস খাওয়ার ব্যাপারে ভারতীয় মন্ত্রীর যে ঘোষণা।


গরুর মাংস ইস্যুতে একদিকে যখন ভারতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চূড়ান্ত উত্তেজনা, তার মধ্যেই গোমাংস নিয়ে মন্তব্য করে শিরোনামে এলেন খোদ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রী বললেন, ‘যার ইচ্ছা সেই গোমাংস খেতে পারে।’
ভারতের সামাজিক ন্যয়বিচারমন্ত্রী রামদাস আঠাওয়ালে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রত্যেকেরই গরুর মাংস খাওয়ার অধিকার রয়েছে। তবে গোরক্ষকের নামে নর-ভক্ষক হওয়ার অধিকার নেই বলে জানিয়েছেন তিনি।
এ মন্ত্রী বলেন, ‘প্রত্যেকে কি খাবে না খাবে সেটা ঠিক করার অধিকার রয়েছে। কেউ যদি গোমাংস খেতে চায়, খেতেই পারে। আজকাল গোরক্ষকেরা গোরিক্ষার নামে মাংস নিয়ে গেলেই গাড়ি থামিয়ে মারধর করছে। এর ফলে অনেক নিরপরাধ মানুষ মার খাচ্ছে। এই বিষয়টা তাই মোটেই এড়িয়ে যাওয়া যায় না। ’
মোদী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এইসব কাজকর্ম চলছে বলেও তিনি মন্তব্য করেন। এর পেছনে বিরোধীদের মদত রয়েছে বলেও দাবি করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













