এবার ট্রাম্পের ঘরেই অশান্তি


নারীদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি, যৌন হয়রানি এবং অশ্লীল মন্তব্য করায় এমনিতেই চাপের মধ্যে আছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখন আবার ঘরেই বুঝি শুরু হলো অশান্তি।
এক সপ্তাহে ৯ জন জনপ্রিয় নারী যৌন হেনস্থার অভিযোগ করেছেন ট্রাম্পের বিরুদ্ধে। এসব নিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তো হতেই পারে।
সম্প্রতি স্ত্রী ম্যালানিয়া ট্রাম্পকে নিয়ে সেন্ট পিটার্স চার্চে হাজির হয়েছিলেন ট্রাম্প। সস্ত্রীক চার্চে যাওয়ার ঘটনাটি নাকি একেবারেই গোপন রাখা হয়েছিল। কেউ কেউ বলছেন, ট্রাম্পের স্ত্রী বেজায় রেগে গেছেন নারীঘটিত এসব ঘটনায়।
আর এ কারণেই হয়তো ঈশ্বরের সামনে সত্যি কথা বলতে ট্রাম্পকে নিয়ে চার্চে গেছেন তার স্ত্রী। নিন্দুকেরা বলছেন, এবার বেশ চাপের মধ্যে পড়েছেন ট্রাম্প।
এদিকে, আগামী মঙ্গলবার শেষ বারের জন্য প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবেন হিলারি ও ট্রাম্প। তার আগে নানা রকমের অভিযোগে বেশ ধকলই গেল ট্রাম্পের।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













