এবার ট্রাম্পের বন্ধুর কটূক্তির শিকার ওবামা-মিশেল


কয়েকদিন পরেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের তালিকায় নাম লিখাবেন বারাক ওবামা। তারপরেও তাকে বর্ণমবিদ্বেষমূলক কটূক্তি শুনতে হল। আর সেই কটূক্তি করলেন ডোনাল্ট ট্রাম্পের কাছের বন্ধু কার্ল পালাডিনহো। তার সেই কটূক্তি ছাড় পেলেন না বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাও।
বিতর্কিত মন্তব্য করার ব্যাপারে বরাবরই বিশেষ ‘সুনাম’ আছে ট্রাম্পের বন্ধু কার্ল পালাডিনহোর। পেশায় তিনি একজন ব্যবসায়ী। নতুন বছরে তিনি কী চান, এরকম এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামনের বছরেই যেন ওবামার ম্যাড কাও রোগ হয়। আর তাতেই যেন তার মৃত্যু হয়। ’
আর বর্তমান মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্পর্কে তার মন্তব্য, ‘মিশেলকে পাঠানো হোক আফ্রিকায়। সেখানে একটি গুহায় একটি গোরিলার সঙ্গে সে নিশ্চিন্তে থাকতে পারে। ’
পালাডিনহোর এই মন্তব্য সামনে আসার পর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমন কুরুচিকর রসিকতায় তিনি ট্রাম্পকেই অস্বস্তিতে ফেললেন, এমনটাই মনে করছেন অনেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













