বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার দক্ষিণ কোরিয়া মাতাবেন কণ্ঠশিল্পী সালমা

প্রায় দুই বছর পর দেশের বাইরে কনসার্টে অংশ নিতে যাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। আজ দুপুর ১২টায় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সালমা। দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের গান শোনাতে যাচ্ছেন বলে সালমা জানান। ২৭ জুলাই স্থানীয় সময় রাতে একটি শহরে কনসার্টে অংশ নেবেন তিনি।

ঢাকা ছাড়ার আগে কণ্ঠশিল্পী সালমা বলেন, ২ বছর পর আমি দেশের বাইরে কনসার্টে অংশ নিতে যাচ্ছি। ২০১৫ সালে সর্বশেষ মরিসাসে শো করেছি। অনেকদিন পর আবারও দেশের বাইরে শো করবো ভেবে খুব ভালো লাগছে। দেশের বাইরে গিয়ে দেশের মানুষকে গান শোনানো অনেক ভালো লাগার একটি কাজ। প্রবাসী বাংলাদেশিরা দেশকে মিস করেন বলেই আমাদের নিমন্ত্রণ করেন। পছন্দের সব গান শুনিয়েই তাদের মন ভরানোর চেষ্টা থাকবে।

এদিকে বেশকিছু গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘বানিয়া বন্ধু’-খ্যাত জনপ্রিয় এই শিল্পী। ঈদুল আজহাকে ঘিরে প্রকাশ হবে তার নতুন গানের মিউজিক ভিডিও। জিয়াউদ্দিন আলমের কথায় ‘আশায় আশায়’ শিরোনামে গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে এড বক্স এর ব্যানারে।

এছাড়া স্টেজ শো ও টেলিভিশন শো তো আছেই। ঈদুল ফিতরে প্রকাশ হয় সালমার ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। গানগুলো শ্রোতাদের কাছে বেশ প্রশংসা পেয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত