বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার দলে পদ পেতে পারেন সজীব ওয়াজেদ জয়

আওয়ামী লীগে আনুষ্ঠানিক পদ পেতে পারেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দলটির এবারের ত্রিবার্ষিক সম্মেলনের পর তিনি দলীয় পদ পেতে পারেন বলে জানা গেছে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের মধ্য দিয়ে গঠিত হবে দলের পরবর্তী নেতৃত্ব। সে লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। এবারের কাউন্সিলে জামায়াতে ইসলামীসহ দু-একটি দল দাওয়াত না পেলেও দাওয়াত জানানো হবে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে।

প্রস্তুতির অংশ হিসেবে দফায় দফায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল পরিদর্শন করছেন দলটির কেন্দ্রীয় নেতারা, অন্যদিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে সম্মেলনে প্রস্তুতি উপলক্ষে সভা করছে বিভিন্ন উপকমিটি।

এসব কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা বলছেন, অতীতের যে কোনো কাউন্সিলের চেয়ে আড়ম্বরপূর্ণ এবং প্রযুক্তিনির্ভর হবে এবারের কাউন্সিল।

nasim4_88660

আজ মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানের কার্যক্রম পরিদর্শনে এসে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ট্র্যাডিশন অ্যান্ড টেকনোলজির সমন্বয়ে একটা স্মরণীয় সম্মেলন, একটা সুশৃঙ্খল সম্মেলন এবার জাতিকে উপহার দিতে চাই।’

সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের আইসিটির স্থপতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তিনি হচ্ছেন দেশের ভবিষ্যৎ নেতা।

এ ছাড়া দলের ধানমণ্ডির কার্যালয়ে এক বৈঠক শেষে দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, রংপুর থেকে কাউন্সিলর হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তাঁকে দেশের সম্পদ বলেও উল্লেখ করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী