এবার দশজনকে হত্যার চিঠি


রাজশাহীর ১০ বিশিষ্ট ব্যক্তিকে ‘হত্যার হুমকি’ দিয়ে চিঠি দিয়েছে ইসলামী লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) নামে একটি সংগঠন।
ডাকযোগে পাঠানো ওই চিঠিটি সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবে এসে পৌঁছে।
যাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তারা হলেন- রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান, রাজশাহী থেকে প্রকাশিক দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান আনু মোস্তফা, যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













