শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার দস্যু জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির মধ্যস্থতায় সুন্দরবনের অন্যতম বৃহৎ দস্যু বাহিনী হিসেবে পরিচিত জাহাঙ্গীর বাহিনী আত্মসমর্পণ করেছে।

রোববার দুপুরে বরিশালে র‌্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে দস্যু বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ অন্তত ২০ সদস্য ৩১টি আগ্নেয়াস্ত্র এ ১ হাজার ৫০৭ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

এ সময় র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু বাহিনী হিসেবে পরিচিত। এ বাহিনীর দৌরাত্ম্যে সুন্দরবনের ওপর নির্ভরশীল কৃষক, জেলে ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

এ নিয়ে এখন পর্যন্ত যমুনা টিভির মধ্যস্থতায় সুন্দরবন এলাকায় সক্রিয় দস্যু বাহিনীগুলোর মধ্যে ৯টি বাহিনী আত্মসমর্পণ করল। জাহাঙ্গীর বাহিনীর আগে মাস্টার বাহিনী, নোয়া বাহিনী, খোকাবাবু বাহিনী, শান্ত বাহিনী, আলম বাহিনী, সাগর বাহিনী, মস্তু বাহিনী ও ইলিয়াস বাহিনী আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর ৯০ জনের অধিক দস্যু ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ