বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার নিবন্ধন লাগবে আ’লীগ সমর্থক হতেও!

বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হতে নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

শনিবার (২৩ এপ্রিল) প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লিংক দিয়ে সেখানে নিবন্ধন করতে বলেন।

তারানা হালিম প্রথমে বাংলায় লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করুন।’ এরপর লিংকটি দিয়ে ইংরেজিতে লেখেন, ‘Join Us as Bangladesh Awami League Supporters’। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করতে এই http://bit.ly/1TOSIJO লিংকে যেতে হবে ইচ্ছুকদের।

পেজটিতে দেখা যায়, আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করতে হলে সেখানে পুরো নাম, লিঙ্গ, জন্মতারিখ, মুঠোফোন নম্বর, ই-মেইল আইডি, জেলাসহ উল্লেখ করতে হবে ইচ্ছুককে।

পরবর্তীতে তার সঙ্গে কোন মাধ্যমে যোগাযোগ করা হবে, তাও জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে নিবন্ধনে ইচ্ছুককে ই-মেইল, ফোন, মোবাইল বা মেইল— এ চারটির যেকোনো একটিতে ‘টিক’ চিহ্ন দিতে হবে।

আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধনের আহ্বানে অনেকেই আপত্তি তুলেছেন। তারা বলছেন, একটি দলের সমর্থক বা কর্মী হতে নিবন্ধনের কী প্রয়োজন?

প্রতিমন্ত্রীর পোস্টটির নিচেই একজন কমেন্ট করেছেন, ‘আপনাদের কি নিবন্ধন ছাড়া কাজ নেই? নিবন্ধন না করলেও তো আমরাই দেশের নাগরিক, কর্মী, তাই নয় কি?’

এদিকে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম/রিম নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার (২৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে‌‌র সামনে মোবাইল টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেল আয়োজিত এক সচেতনতা র‌্যালিতে তিনি ওই কথা বলেন।

তারানা বলেছেন, ‘৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন না করলে ১ মে সকল অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এর পরে খুব স্বল্প সময়ের মধ্যেই অনিবন্ধিত সিমগুলি একেবারেই বন্ধ হয়ে যাবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী