এবার নির্বাচন পেছানোর দাবি ওয়ার্কার্স পার্টির
বিএনপির পর এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও পৌরসভা নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে। নির্বাচনের তফসিলও আর কিছুদিন পিছিয়ে দেয়া দরকার বলে দলটি মনে করছে। এ বিষয়ে আলোচনার জন্য তারা শিগগিরই একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পাঠাবে তারা।
শুক্রবার বিকালে এক বিবৃতিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ দাবি জানান। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দলীয়ভাবে ও দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রার্থী বাছাই করে দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় দরকার।
ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতারা আরো বলেন, ওয়ার্কার্স পার্টি মনে করে, আইনি বাধ্যবাধকতার কথা বলে তাড়াহুড়োর মাধ্যমে এই নির্বাচন করা হলে দলীয়ভাবে নির্বাচন করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এর আগে, শুক্রবার দুপুরে শর্ত সাপেক্ষে ১৫দিন পেছানোর দাবি জানিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













