এবার ন্যান্সি ও ইমরানের ‘মায়া’


গত ঈদে মুক্তি পায় ‘বসগিরি’। ওই ছবিতে ন্যান্সি ও ইমরানের দ্বৈত কণ্ঠে গাওয়া ‘কোনো মানে নেই তো’ গানটি বেশ শ্রোতাপ্রিয় হয় সে সময়। প্রায় চার মাস পর নতুন আরেকটি ছবিতে একসঙ্গে গাইলেন তাঁরা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তুমি যে আমার’ ছবির সেই গানটির শিরোনাম ‘মায়া’।
গত রোববার বেইলি রোডের একটি স্টুডিওতে গানটির জন্য কণ্ঠধারণ করা হয়। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীতও করেছেন ইমরান।
ন্যান্সি জানান, ইমরানের সুর-সংগীত ও তাঁর সঙ্গে গান করতে বরাবরই ভালো লাগে তাঁর। তিনি বলেন, ‘আমি মনে করি, এ সময়ে নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে খুব ভালো কাজ করছেন ইমরান।’
ন্যান্সির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ইমরান বলেন, ‘ন্যান্সি আপার সঙ্গে চলচ্চিত্রের গানে খুব বেশি কাজ করা হয়নি আমার। তাঁর কণ্ঠ, গায়কি নিয়ে নতুন করে আর বলার কিছু নেই।’ ‘মায়া’ গানটি লিখেছেন জনি হক।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













