বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার বিএফডিসিতে ‘সিনেমা হল’

ঈদের পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসিতে কোনো চলচ্চিত্রের শুটিং শুরু হয়নি। আজ সোমবার, একটি নাটকের শুটিংয়ের মাধ্যমে এফডিসি সরগরম হয়ে উঠেছে। কচি খন্দকারের পরিচালনায় নাটকটির নাম ‘সিনেমা হল’। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া।

এ বিষয়ে পরিচালক কচি খন্দকার বলেন, ‘ধারাবাহিক এই নাটকটির এরই মধ্যে আমি ১৩ পর্বের শুটিং শেষ করেছি। এর মূল ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। এ ছাড়া চলচ্চিত্রের বেশ কয়েকজন শিল্পীও এই নাটকে অভিনয় করবেন। কোন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে, তা এখনো ঠিক হয়নি। কয়েকটি টিভিতে কথা চলছে।’

কচি খন্দকার আরো বলেন, ‘আমি এটিকে নাটক বলতে চাই না। আমার ভাষায় এটি একটি আন্দোলন। সিনেমা বাঁচানোর আন্দোলন। কারণ একসময় বাংলাদেশের মানুষের কাছে একমাত্র বিনোদনের মাধ্যম ছিল সিনেমা হল। এখন যেটি ১৩০০ থেকে ৩০০-তে নেমে এসেছে। আমরা মনে করি, সেই সিনেমা হলগুলো বাঁচানো দরকার। কারণ চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, নিজেদের সংস্কৃতি তুলে ধরার মাধ্যম। এটি নৈতিক শিক্ষা কেন্দ্র। আমরা চলচ্চিত্র থেকে ভালোমন্দ শিখতাম। আর এখন বাসায় বসে সিডিতে ছবি দেখে ভিন দেশের কালচারের প্রতি আকৃষ্ট হচ্ছি। অ্যাকশন ছবি দেখে মারামারি শিখছি। এই ছবির গল্পটাই একটি সিনেমা হলকে কেন্দ্র করে। মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি সিনেমা হল বাঁচানোর আন্দোলন করছি এই নাটক দিয়ে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত