এবার ভারতকে ধ্বংস করতে যে হুমকি দিল পাকিস্তান!


এবার ভারতে পরামানু হামলা করার হুমকি দিল পাকিস্তান। তাতে ভারত ধ্বংস হয়ে যাবে, দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর।
এক বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজ আসিফের হুমকি, “শো কেসে সাজিয়ে রাখার জন্য পরমাণু বোমা বানায়নি পাকিস্তান। আমাদের উপর হামলা করার সাহস দেখালে ভারতকে ধ্বংস করে দেওয়া হবে।”
তিনি আরো বলেন, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারত হামলা চালালে তার পালটা জবাব দিতে প্রস্তুত পাকিস্তানের বিমান বাহিনীও।
কাশ্মির প্রসঙ্গও তুলেছেন। প্রতিরক্ষামন্ত্রীর দাবি, কাশ্মির ইস্যুতে ভারত কারোর থেকে কোনো সমর্থন পায়নি। অন্যদিকে চীন পাকিস্তানের পাশে আছে। উরির সেনা হেডকোয়ার্টারে হামলা ভারতেরই পরিকল্পনামাফিক হয়েছে বলেও দাবি করেন খাওয়াজ আসিফ। কাশ্মির থেকে বিশ্বের নজর সরাতে ভারত নিজেই এই হামলা চালিয়েছে বলে দাবি তার।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













