বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার যৌন সমস্যার সমাধানে গণপরিবহনে ‘প্রভা’

ভগ্ন সাস্থ্য মোটাতাজাকরণ, নানা যৌন সমস্যার সমাধানসহ বহু রোগের চিকিৎসা বিষয়ক লিফলেট নগরীর গণপরিবহনে হরহামেশা বিলি করতে দেখা যায়। আর এসব কাজে ব্যবহার করা হয় নারীদের। এবার সেই লিফলেট বিতরণের কাজে দেখা গেল অভিনেত্রী প্রভাকে।

বাস্তবে এখন পর্যন্ত রুটি-রুজির জন্য প্রভাকে লিফলেট বিতরণের কাজে নামতে না হলেও ‘লিফলেট’ নাটকে তাকে এ চরিত্রেই দেখা যাবে। গেল বছর কোরবানীর ঈদের জন্য নাটকটি নির্মান করা হলেও আগামী ২৭ মে শুক্রবার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘লিফলেট’ নাটকটি।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। এখানে দেখা যাবে- হাজার রকম জীবিকার এই শহরের খুব চেনা একটি দৃশ্য, রাস্তায় বাসে চড়ার সময় জানলার ফাঁক দিয়ে নারীদের নানা রকম লিফলেট ছুঁড়ে মারা। বেশিরভাগ সময়ই লিফলেটের বিষয়বস্তু থাকে যৌন সমস্যার গোপন চিকিৎসা। সে কারণেই হয়তো নিজেদের মুখ নারীরা বোরখার আড়ালে ঢেকে রাখেন। বলাবাহুল্য, এটিও একটি পেশা। নির্দিষ্ট পরিমাণ লিফলেট বিতরণ করে এইসব নারীরা দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করেন। সেই পেশারই একজন প্রভা। বোরকা পরে বাসের মধ্যে যৌন সমস্যা সমাধানের লিফলেট বিতরণ করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত