এবার রাজধানীতে শিশুর পায়ুপথে বাতাস: অবস্থা গুরুতর


এবার রাজধানীতে অয়ন (১১) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (৩১ আগস্ট) বিকালে মোহাম্মদপুর বেড়িবাঁধে মেঘনা অটো গ্যারেজে এ ঘটনা ঘটে। ওই গ্যারেজেরই দুই কর্মচারী শরিফ ও রাব্বি এ ঘটনা ঘটায়।
গ্যারেজের মালিক মিন্টু মিয়া বলেন, দুপুরে খাবার খাওয়ার জন্য আমি বাসায় চলে আসি। এসময় এ ঘটনা ঘটে। অয়নের বাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আবেদ আলীর ছেলে। সে মোহাম্মদপুর কাটাসোরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই একটি বাসাতে থাকত।
জরুরী বিভাগে আনার পর অয়ন জানায়, জোর করে তাকে পায়ুপথে শরিফ ও রাব্বি বাতায় ঢুকিয়ে দেয়।
এদিকে ঢামেকে কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রী শিখর জানান, অয়নের অবস্থা গুরুতর। দ্রুত তার অপারেশন করতে হবে। তা না হলে শিশুটির প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













