বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার সর্বনাশ ! দেশের বাজারে অবাধে বিক্রি হচ্ছে ভারী ধাতু মিশ্রিত মাছ

দেশের বাজারে অবাধে হেভি মেটাল (ভারী ধাতু) মিশ্রিত মাছ বিক্রি হচ্ছে। ঢাকায় বিমান ও চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করে যে সকল মাছ দেশের বাজারে বিক্রির জন্য আনা হচ্ছে তার অধিকাংশ চালানেই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও মার্কারি পাওয়া যাচ্ছে।

এসব আমদানিকৃত মাছের চালান ল্যাবরেটরি টেস্টের ফলাফল ছাড়া খালাস না করতে অনুরোধ জানিয়ে কাস্টমসকে চিঠি দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বাংলাদেশ ফুড সেইফটি অথরিটি)।

আজ (সোমবার) নববর্ষের প্রথম দিন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মাহবুব কবীর স্বাক্ষরিত ওই চিঠি চট্টগ্রাম কাস্টমস হাউজের সকল পরিচালক বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আমদানিকৃত সকল প্রকার মাছে অতিমাত্রায় হেভি মেটাল, বিশেষ করে সীসা বা লেড, ক্রোমিয়াম ও মার্কারি পাওয়া যাচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশকে খাদ্যে ভেজালমুক্ত করা বা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন এবং এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) লক্ষ্য পূরণে দ্রুত ব্যবস্থা নেয়া অত্যন্ত জরুরি।

চিঠিতে আরও বলা হয়, আমদানিকৃত সকল প্রকার মাছ বন্দর থেকে খালাসের আগে অ্যাটমিক এনার্জি সেন্টার, ঢাকা, বিসিএসআইআর, ঢাকা বা ফিস কন্ট্রোল ল্যাব, সাভার, ঢাকা থেকে (লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়ায় ও মার্কারি) পরীক্ষা করে মৎস্য অধিদফতর কর্তৃক নির্ধারিত মাত্রার ভেতর পাওয়া গেলে তবেই খালাসের অনুমতি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এদিকে চিঠি ইস্যুকারা বাংলাদেশ খাদ্য নিরাপদ কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) সোমবার রাতে ফেসবুকে এ ব্যাপারে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মজা করে ইলিশ খাচ্ছেন তাই না!! এটার নাম কলম্বো স্বাদ এবং গিজার্ড স্বাদ। এই দুই নামে আমদানি হচ্ছে। প্রচুর আসছে। দেখতে অবিকল ইলিশ, স্বাদেও কিছুটা ইলিশের মতোই।’

তিনি লিখেন, চট্টগ্রাম বন্দর দিয়ে ঝাঁকে ঝাঁকে আসছে এই দুই নম্বর ইলিশ। ঢাকা বিমানবন্দর দিয়েও আসছে। হেভি মেটালে ভরা এই মাছ। লেড বা সীসার পরিমাণ আকাশ্চুম্বী।

প্রতিজ্ঞা, ২০১৮ সাল হবে ভেজাল মুক্তির বছর ইনশাআল্লাহ। সব কাস্টম কমিশনার মহোদয়দের কাছে চিঠি যাচ্ছে, ল্যাব টেস্ট ছাড়া মাল খালাস করা যাবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ