এবার সেনা নামানোর ঘোষণা দিলেন দুতের্তে


ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী নামানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, নির্বাহী আদেশ জারি করে সেনাবাহিনীকে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ।
মাদকবিরোধী অভিযানে পুলিশের বিরুদ্ধে নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিলেন দুতের্তে।
দুতের্তে জানিয়েছেন, মাদকবিরোধী লড়াইয়ের জন্য দেশের সামরিক আইন জারির প্রয়োজন নেই। যদিও তিনি একাধিকবার বলেছিলেন, মাদকবিরোধী অভিযানের জন্য প্রয়োজন হলে সামরিক আইনও জারি করা হবে।
বৃহস্পতিবার দাভাও শহরে দুতের্তে বলেন, ‘এটা কী সাধারণ ঘোষণাপত্র না নির্বাহী আদেশ হবে সেটা আমি এখনো লিখি নাই। তবে আমি সশস্ত্র বাহিনীর সঙ্গে বিষয়টি আলাপ করেছি এবং মাদক ইস্যুকে জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে বিবেচনা করছি যাতে আমি সেনাবাহিনীকে সহযোগিতার জন্য আহ্বান করতে পারি।’
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ীকে অপহরণ ও হত্যায় ঘটনায় পুলিশ কর্মকর্তাদের জড়িত থাকার কেলেঙ্কারি প্রকাশিত হয়। এ ঘটনার পর ফিলিপাইনের পুলিশ প্রধান সোমবার থেকে মাদকবিরোধী অভিযান বন্ধ করে দিয়েছেন। অসৎ কর্মকর্তাদের পুলিশ বাহিনী থেকে বিদায় না করা পর্যন্ত এ অভিযান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













