বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার হোয়াইট হাউজে হামলার হুমকি আইএসের

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে হামলার হুমকি দিয়েছে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় সংগঠনটি এ হুমকি দিয়েছে।

ছয় মিনিটের ওই ভিডিওটিতে দেওয়া আরবি বক্তব্য ভাষান্তর করেছে বেসরকারি গোয়েন্দা সহযোগিতা সংস্থা সাইট ইন্টিলিজেন্স গ্রুপ। নতুন ভিডিওটি প্রকাশের মাত্র একদিন আগে আইএস আরো একটি ভিডিও প্রকাশ করেছিল। এতে নিউ ইয়র্ক শহরের দৃশ্য দেখানো হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, প্যারিসের পর এবার নিউ ইয়র্কে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠনটি।

বৃহস্পতিবার প্রকাশিত ‘ রোমের আগে প্যারিস’ শীর্ষক ভিডিওটির প্রথমেই প্যারিস হামলার দৃশ্য দেখানো হয়েছে। এরপর দুই জঙ্গিকে ক্যামেরার সামনে কথা বলতে দেখা যায়। তাদের একজন অপরজনের কাছে ফ্রান্সের বিভিন্ন স্থাপনায় ও যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে হামলার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করছিল।

হোয়াইট হাউজের দিকে ইঙ্গিত করে অপর জঙ্গিটি বলে, ‘ আমরা এটি উড়িয়ে দেব, যেমন করে এর আগে আমরা এ দেশের একটি স্থাপনা উড়িয়ে দিয়েছিলাম।’

ভিডিওটির ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেছেন, ভিডিওটি কতটুকু সত্য , তা যাচাই করা হচ্ছে। মার্কিন সরকারের প্রত্যেকেই এ হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে ১৩১ জন নিহত হয়। এ ঘটনার পরের দিন আইএস হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প