শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এমপিদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব

সংসদ সদস্যদের (এমপি) বর্তমান মাসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে। মেম্বারস অব পার্লামেন্ট (রিউমারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার সংশোধন এনে একটি বিল উত্থাপন করা হয়েছে সংসদে।

আজ রোববার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের বেতন, ভাতা, পারিতোষিক, বিশেষ অধিকার ইত্যাদি মেম্বারস অব পার্লামেন্ট (রিউমারেশন এন্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩ দ্বারা নির্ধারিত হয়ে থাকে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটসহ সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন স্কেল ঘোষণা করার কারণে সংসদ সদস্যদের জন্য সময়োপযোগী বেতন-ভাতাদি নির্ধারণ করা আবশ্যক।’

ওই বিলে সংসদ সদস্যদের বর্তমান মাসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫ হাজার টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা তিন হাজার টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা, দৈনিক ভাতা ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে ৭৫৪ টাকা প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া স্বেচ্ছাসেবী তহবিল তিন লাখ টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা, নির্বাচনী এলাকার মাসিক খরচ সাত হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা, মাসিক পরিবহন খরচ ৪০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭০ হাজার টাকা, বার্ষিক অভ্যন্তরীণ ভ্রমণ খরচ ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ ২০ হাজার টাকা, মাসিক লন্ড্রি ভাতা এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দেড় হাজার টাকা এবং ক্রোকারিজ-ইত্যাদির ক্ষেত্রে মাসিক ভাতা চার হাজার টাকা থেকে বৃদ্ধি করে ছয় হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বিলে সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে মেম্বারস অব পার্লামেন্ট অর্ডার ১৯৭৩ সংশোধন করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ