রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এমপি যদি গুলিতে মরে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘একজন সংসদ সদস্য (এমপি) যদি তার নিজ ঘরে গুলিতে মারা যায়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এমন হত্যার ঘটনা অত্যন্ত খারাপ ও ভয়াবহ’।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিহত এমপি লিটনের পরিবারের সঙ্গে দেখা করে তিনি মঙ্গলবার বিকেলে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘সভা বা মিটিং মিছিলে গুলিতে মরলেও একটা কথা ছিল। কিন্তু তা না হয়ে নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এমপি। এটা ভয়াবহ। সরকার বলছে রাষ্ট্র ভালভাবেই চলছে। কিন্তু এ কি দেখতে হচ্ছে।’

এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, ‘আমরা দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছিলাম। আবার কেউ কেউ বলেন আমরা বঙ্গবন্ধুর সন্তান। তাই আমি বলছি, আজ বঙ্গবন্ধু নেই, আমরা বাবা হারা এতিম সন্তান হয়ে পড়েছি।

এর আগে, বঙ্গবীর কাদের সিদ্দিকী শাহবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিহত এমপি লিটনের পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের শোক জ্ঞাপন করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ