এমপি লিটন গুলিবিদ্ধ


শিশু সৌরভকে গুলি করে বছরজুড়েই আলোচনায় ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন। বছরের শেষ দিনে নিজেই গুলিবিদ্ধ হয়ে ফের আলোচনায় এলেন তিনি।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি শাহাবাজে গুলিবিদ্ধ হন তিনি।
স্থানীয়রা জানান, সংসদ সদস্য লিটন তার নিজ বাড়ির উঠোনে দলীয় নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। বৈঠক শেষে তিনি নিজ ঘরে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধি লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













