এরশাদের আহ্বান প্রতিবাদের ঝড় তোলার
দেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোর প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝড় তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্র মানে বাঁচার অধিকার। কিন্তু আজ মাতৃগর্ভে শিশুর বাঁচার অধিকার নেই। সামাজিক মূল্যবোধ নেই, সুশাসন নেই, আইনের শাসন নেই।
এ অবস্থা চলতে থাকলে হত্যাকাণ্ড চলতেই থাকবে। আমরা তা মানব না। আর কোনো শিশু নির্যাতন নয়, হত্যাকাণ্ড নয়। আসুন আমরা সবাই মিলে প্রতিবাদের ঝড় তুলি।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন রাষ্ট্রপতি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাইদুর রহমান টেপা, এস এম ফয়সাল চিশতী, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













