জানালেন সুনীল শুভ রায়
এরশাদের ছবিগুলো বিয়ের নয়


কয়েকদিন ধরে কিছু ছবি নিয়ে ফেসবুকে বেশ আলোচনা চলছে। ছবিগুলোতে দেখা যায়, একজন নারীর পাশে বসে মোনাজাত করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।
ছবিগুলো শেয়ার করে অনেকে দাবি করছেন এরশাদ আবার বিয়ে করেছেন। ওই নারীর সঙ্গে এরশাদের অন্তত আটটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এতে মোনাজাত ছাড়াও খাবার টেবিলে, বাসার সিঁড়িতে, গণমাধ্যমের সামনেও এরশাদের পাশে দেখা যায় ওই নারীকে।
তবে ছবি ছড়িয়ে এরশাদ বিয়ে করেছেন বলে যে দাবি করা হচ্ছে, তা অসত্য বলে মন্তব্য করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রথম কথা, এ ধরনের ছবি নিয়ে মন্তব্য করার রুচি নেই। এটি মিলাদের ছবি। এ রকম অনেক ছবি রয়েছে।’


সুনীল শুভ রায় বলেন, ‘ফেসবুকে এ রকম বহু বিষয়ে আলোচনা হয়। কে, কারা, কীভাবে মন্তব্য করবে সেটা তাদের ব্যাপার।’


এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













