এরশাদের সিদ্ধান্ত অগণতান্ত্রিক: রওশন এরশাদ


জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মনোনয়ন ও মহাসচিব রদবদলে এরশাদের সিদ্ধান্ত অগণতান্ত্রিক বলে মনে করেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এরশাদ এই দুটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলেও আশা প্রকাশ করেছেন রওশন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রওশন এ কথা বলেন।
বিবৃতিতে রওশন বলেন, জাতীয় পার্টি একটি সু-প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। এমন একটি দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংসদীয় দল ও প্রেসিডিয়াম সদস্য সভার আলোচনা ছাড়াই কো-চেয়ারম্যান ও মহাসচিব পদে পরিবর্তন এনেছেন। যা রাজনৈতিক দলের নীতি সিদ্ধ নয় ও অগণতান্ত্রিক। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে পার্টিতে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেটি সঠিক নয় বলে দাবি করেন রওশন।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে যৌথসভায় কোন আলোচনা হয়নি। বিরোধীদলীয় নেতা বলেন, দলের ঊর্ধ্বতন পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী বিভিন্ন কমিটির সঙ্গে আলোচনা স্বাপেক্ষে করবেন। রওশন আশা প্রকাশ করে বলেন, জাতীয় পার্টির বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং এ দলকে ভবিষ্যতে আরও সুসংগঠিত ও সুসংহত করার লক্ষ্যে পার্টির চেয়ারম্যান এই দুটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













