এসি রবিউলের স্ত্রীকে জাবির প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ


গত বছর ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউলের স্ত্রী উম্মে সালমাকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে উম্মে সালমার হাতে এ নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এর আগে প্রথম শ্রেণিতে নিয়োগের যোগ্যতা থাকলেও উম্মে সালমাকে দৈনিক ৫২৫ টাকা বেতনে মাস্টাররোলে উচ্চমান সহকারী পদে (তৃতীয় শ্রেণি) নিয়োগ দেয়া হয়েছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













