এয়ার ইন্ডিয়া বিমানে বাতিল হচ্ছে আমিষ খাবার


খরচ কমিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এয়ার ইন্ডিয়ার। খোঁজা হচ্ছে আয়ের নতুন নতুন পথ। কাটছাঁট করা হচ্ছে খরচে। অনেক হিসেব কষে নয়া উদ্যোগ নিল কর্তৃপক্ষ। বিমানে বাতিল হচ্ছে আমিষ খাবার। যাত্রীদের মেনুতে এবার শুধুই নিরামিষ। উল্লেখ্য, গত ৬ মাস ধরেই ইকোনমি ক্লাসে আমিষ খাবার পরিবেষণ করা বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এবার পাকাপাকি ভাবেই আমিষ খাবারে ‘নিষেধাজ্ঞা’ জারি করার ভাবছে তারা। গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ নিজেদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।
এমাসের শুরুতেই এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের কথা জানায় সরকার। আর এই খবরের পরই টাটা এবং ইন্ডিগো’র মত সংস্থা এয়ার ইন্ডিয়ার কর্তৃত্ব নিজেদের হাতে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













