এ কেমন মা-বাবা, কন্যা সন্তান হওয়ায় গলাটিপে হত্যা
কন্যা সন্তান জন্ম নেওয়ায় গলাটিপে তাকে হত্যা করেছে স্বয়ং মা-বাবা। পরপর দুইবার কন্যা সন্তান জন্ম নেওয়ার পর ছেলের আশায় আবার সন্তান নেন ওই দম্পতি। কিন্তু তৃতীয় সন্তানও মেয়ে হওয়ায় জন্মের ২১ দিনের মাথায় গলা টিপে হত্যা করা হয়।
আর হত্যার এ অভিযোগ উঠেছে ওই সন্তানের বাবা-মায়ের বিরুদ্ধেই। ঘটনাটি ঘটে পশ্চিবঙ্গের মেদিনীপুরের পিংলা থানার করকাই গ্রামে।
পুলিশ ভারতের আনন্দবাজার পত্রিকাকে জানায়, বাবা দুর্গাপদর সঙ্গে মা রিঙ্কুর বিয়ে হয়েছিল ১৫ বছর আগে। তাঁদের দুটি কন্যাসন্তান হয়েছিল৷ একজনের বয়স ১০ বছর, অন্যজন ৪ বছরের। পরপর দুই মেয়ে হওয়ায় সংসারে অশান্তি লেগেই ছিল।
তবে রিঙ্কু তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ায় শ্বশুরবাড়িতে আশা জাগে, এ বার হয়তো ছেলে হবে। কিন্তু ২৩ দিন আগে আবার মেয়ে সন্তান হয় রিঙ্কুর। চরমে ওঠে পারিবারিক অশান্তি।
প্রতিবেশীরা জানায়, শনিবার (৩০ এপ্রিল) রাতেও রিঙ্কু-দুর্গাপদর ঝগড়া তারা শুনতে পায়। রবিবার (১ মে)সকালে হঠাৎই শোনা যায়, শিশুটি মারা গিয়েছে। সন্দেহ জাগে তাদের। রিঙ্কু ও দুর্গাপদসহ পরিবারের সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন গ্রামবাসী।
গ্রামবাসীর জেরার মুখে সন্তানকে হত্যার কথা স্বীকার করে ওই দম্পতি। ঘটনার পরে কান্নায় ভেঙে পড়েন রিঙ্কু।
তিনি জানান, সে আর দুর্গাপদ মিলেই গলা টিপে খুন করেছেন সদ্যজাতকে। এরপরই পিংলা থানার পুলিশ এসে রিঙ্কু-দুর্গাপদকে গ্রেফতার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













