ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার ট্রাম্পের


নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে এক কনসার্টে সমর্থকদের এ অঙ্গীকার করেন ট্রাম্প। ভাষণে পরিবর্তনেরও প্রতিশ্রুতি দেন তিনি।
দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে তার পরিবার এবং অভিনেতা জন ভট ও সল ম্যান গায়ক স্যাম মুর উপস্থিত ছিলেন।
এর আগে ট্রাম্প আর্লিংটনের জাতীয় সমাধিতে মার্কিন বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
অভিষেক আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন! ওয়েলকাম সেলিব্রেশন’ শীর্ষক কনসার্ট জনসাধারণের জন্য উন্মুক্ত হয়।
কনসার্টের শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছি। আমরা আমেরিকাকে আমাদের সব জনসাধারণের জন্য মহান করতে যাচ্ছি।’
নবনির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, ফের চাকরি সৃষ্টি করা হবে। সামরিক বাহিনীকে সমৃদ্ধ করা হবে। সীমান্তে শক্তি বাড়ানো হবে।
ট্রাম্প বলেন, ‘অনেক অনেক দশক ধরে আমাদের দেশের জন্য যা করা হয়নি, আমরা তা করতে যাচ্ছি। পরিবর্তন আসছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরিবর্তন আসছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













