শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ঐক্যের আহ্বানকে গ্রাহ্য না করা বিপজ্জনক হতে পারে’

ঐক্যের আহ্বানকে গ্রাহ্য না করা বিপজ্জনক হতে পারে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সরকার সাড়া না দিলে আরও বেশি মূল্য দিতে হতে পারে।

আজ রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে নজরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দল ওই দোয়া ও মিলাদের আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী আশঙ্কা করেছেন আরও জঙ্গি হামলা হতে পারে। উগ্রবাদ যাতে না বাড়ে, সে জন্য জনগণকে ঐক্যবদ্ধ করা দরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হলে জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে সন্ত্রাস দমন ও প্রতিরোধে জনগণ আরও বেশি সাহসী ও উদ্যোগী হবে।

নজরুল ইসলাম বলেন, তাঁদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় যাওয়া বা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য এই ঐক্যের আহ্বান জানাননি। সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, শুধু তারাই দেশপ্রেমিক নয়, বিএনপিসহ আরও অনেক দেশপ্রেমিক দল আছে।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী