ঐতিহাসিক সফরে সস্ত্রীক কিউবায় মার্কিন প্রেসিডেন্ট


মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঐতিহাসিক সফরে কিউবায় রয়েছেন। গত ৮৮ বছরের মধ্যে এটিই মার্কিন কোনো রাষ্ট্রপতির প্রথম কিউবা ভ্রমণ।
এই সফরে ওবামা দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক সংস্কার এবং বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। ওবামা এবং রাউল কাস্ত্রো একসঙ্গে নৈশভোজ করবেন, যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবে এবং বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বলে জানানো হয়।
হাভানায় পৌঁছে ওবামা নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে লিখেছেন, কিউবার মানুষদের সঙ্গে দেখা করে সরাসরি জানার একটা আগ্রহ রয়ে গেছে।
এদিকে কিউবায় আজও হয়েছে ওবামা বিরোধী প্রতিবাদ মিছিল। ওবামা আসার মাত্র ঘন্টাখানেক আগেই তা ক্ষান্ত হয়েছে। এই মিছিলে বিক্ষোভকারীরা রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।
যুক্তরাষ্ট্র সম্প্রতি কিউবার প্রতি যে নরম মনোভাব পোষণ করছে হাভানায় ওবামার সফর তারই এক চূড়ান্ত নমুনা। মার্কিন প্রেসিডেন্টের কিউবা সফরে যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে এবং উভয় দেশই এতে লাভবান হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













