বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঐশীকে নিয়ে তার নানীর ঘৃণ প্রতিক্রিয়া!

মা-বাবা হত্যায় তাদের কন্যা ঐশী রহমানকে ফাঁসির মুখেও দেখতে চান না তার নানি সুফিয়া বেগম। মেয়ে ও তার স্বামীর হত্যায় তিনি এতটাই কষ্ট পেয়েছেন যে, কোনোভাবেই অভিযুক্ত ঐশীকে নিজ চোখে দেখতে চান না। তিনি মনে করেন, ঐশীকে দেখলে তিনি ঠিক থাকতে পারবেন না; আরও অসুস্থ হয়ে পড়েন।

তিনি জানান, ঐশীর মা স্বপ্না রহমান ছিলেন তার বড় মেয়ে। ঐশী তার মা-বাবাকে হত্যা করে পুলিশের হাতে ধরা দেওয়ার পর থেকেই তিনি পুরোপুরি অসুস্থ হয়ে পড়েন। ঐশীর নানাও কয়েক বছর ধরেই অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। মেয়ে ও তার স্বামীর হত্যার পর তার অসুস্থতা আরও বেড়েছে। এখন তিনি চলাফেরাই করতে পারেন না।

স্বপ্নার মৃত্যুর পর ঢাকায় যাননি মা সুফিয়া বেগম। খোঁজ নেননি নাতনি ঐশীর। তবে তিনি নিয়মিত খোঁজ-খবর রাখেন স্বপ্নার একমাত্র ছেলে ওহী রহমানের। সে এখন ময়মনসিংহের হালুয়াঘাটে তার চাচা মশিউর রহমানের কাছে থাকে। সুফিয়া বেগম মাঝেমধ্যেই ফোনে নাতি ওহী রহমানের সাথে কথা বলেন। তিনি জানান, নাতনি ঐশীর জন্য তার কোনো কষ্ট নেই। তবে তিনি কষ্ট পাচ্ছেন স্বপ্নার ছেলে ওহীর জন্য।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজের বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন গৃহকর্মী সুমিকে নিয়ে থানায় আত্মসমর্পণ করে ঐশী। ঐশী স্বীকার করে, সে তার বন্ধুর সহযোগিতায় মা-বাবাকে খুন করেছে। এই হত্যা মামলায় বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ ঐশীকে ডাবল মৃত্যুদণ্ড দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ