“ওই ঘটনার শিকার আমি নই, বনানীর রেইনট্রি হোটেলে যা ঘটেছিল ”- রাহা তানহা খান


বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার শিকার একজন রাহা- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এমন গুজব নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন মডেল ও অভিনেত্রী রাহা তানহা খান। ধর্ষণকারী নাঈম আশরাফের সঙ্গে রাহার একটি সেলফি সেই গুজবের আগুনে আরও ঘি ঢেলেছে।
এ প্রসঙ্গে রাহা বলেন, ‘এমন গুজব কেন ছড়িয়েছে? কারা ছড়িয়েছে জানি না। নেহা কাক্কারের কনসার্টের সময় নাঈম আশরাফের সঙ্গে আমার কথা হয়েছে। সে সময় নাঈম আশরাফ আমার সঙ্গে একটি সেলফি তোলে। এখন এই সেলফিটি ফেসবুকে ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। মিডিয়ায় কাজ করি, অনেকেই দেখা হলে ছবি তুলতে চায়। তখন তো আর কে ভালো, কে মন্দ বিচার করা যায় না। ‘
কুমার বিশ্বজিতের ৮টি গান নিয়ে নির্মিত মিউজিক্যাল চলচ্চিত্র ‘সারাংশে তুমি’তে অভিনয় করেছেন রাহা। এ ছাড়া ‘অভয় দ্য সাইক্লোন’ নামের একটি ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













